প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
ঢাকাসহ দেশের ১৯টি জেলায় ধেয়ে আসছে ঝড়
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। দক্ষিণের সাগরে তৈরি হওয়া এক চাপা অস্থিরতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশজুড়ে।মেঘের ভাঁজে ভাঁজে জমছে বৃষ্টি, আর বাতাসে মিলছে ঝড়ের আভাস-যেন রাত নামলেই বদলে যেতে পারে দেশের আবহাওয়ার চিত্র।দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক একটি লঘুচাপ অবস্থান করছে,যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায়।এই পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ী ঝড়ো হাওয়া,বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।এরই ধারাবাহিকতায় আজ রাতেই ঢাকাসহ দেশের ১৯টি জেলায় ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে,সাথে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।আজ শনিবার ২৮ শে মার্চ দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর,ময়মনসিংহ,যশোর,কুষ্টিয়া,মাদারীপুর,খুলনা,বরিশাল,পটুয়াখালী,নোয়াখালী,কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।একইসাথে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত