প্রিন্ট এর তারিখ : ২২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। বাগেরহাটের মোংলায় জানাজার নামাজ নিয়ে পূর্ব বিরোধের জেরে এক বিএনপি নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে।ঐ দম্পতি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গতকাল শুক্রবার ২০ শে মার্চ রাত সাড়ে ১০টার দিকে মোংলা পৌর শহরের শিকারীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে গত ১২ ই মার্চ মোংলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহতের ঘটনায় জানাজার বিষয় নিয়ে জামায়াত নেতা খোকন এবং বিএনপি নেতা আনিসের মধ্যে কথা কাটাকাটি হয়।এর জেরে গতকাল রাতে আনিছুর রহমান ও তার স্ত্রী ঈদের বাজার করতে বের হলে জামায়াত নেতা খোকনের নেতৃত্বে তার সহযোগী আশিক,কাজী রাজুসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও দা নিয়ে ঐ বিএনপি নেতার উপর ঝাঁপিয়ে পড়ে।এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা।পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।স্থানীয়রা দ্রুত আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।ওসি মানিক চন্দ্র গাইন জানিয়েছেন "খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চলছে"।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত