প্রিন্ট এর তারিখ : ২২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
ঈদে বাড়ি ফেরা হলো না প্রকৌশলী শরীফুলের
||
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালিপাড়া,গোপালগঞ্জ। আপনজনদের সাথে ঈদ উদযাপন করার লক্ষে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েও ফেরা হলোনা ফরিদপুর পল্লী বিদ্যূৎ সমিতির প্রকৌশলী শরীফুল ইসলাম (৩০) এর।আজ শনিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া-রাজৈর সড়কের বৈকন্ঠপুর এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয় তার।সে উপজেলার টুপরিয়া গ্রামের মোকসেদ আলি শেখ (মোকসেদ মেম্বর) এর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায় বৃষ্টির কারনে সড়ক পিচ্ছিল থাকায় দ্রুত গতির নিজ মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগলে গুরুতর অসুস্থ্য হয় শরীফুল।পথচারীরা তাকে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত