প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ আদায় করবেনঃ প্রতিমন্ত্রী
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।আজ বৃহস্পতিবার ১৯ ই মার্চ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামজ আদায় করবেন।প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে।তিনি জানান, জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে।নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, তারেক রহমান সম্মতি প্রকাশ করেছেন সকাল সাড়ে আটটায় আমাদের সাথে নামাজ পড়বেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত