প্রিন্ট এর তারিখ : ১৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
পাঁচবিবিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
||
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ ই মার্চ শনিবার বিকেলে টেক্সটাইল মাঠে উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল,জেলা আইনজীবি সমিতির সভাপতি শাহানুর রহমান শাহিন,জিপি আব্দুস ছালাম।উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের,রেজাউল করিম,বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক,সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু,উপজেলা যুবদলের নয়ন প্রধান, উপজেলা কৃষক দলের আহবায়ক রাহিদ হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচীব এসএম নাহিদ হোসেন,পৌর ছাত্র দলের আহবায়ক আর আই রকি,পৌর স্বেচ্ছাসেক দলের সদস্য সচীব হাসানুর রশিদ রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত