প্রিন্ট এর তারিখ : ১৩ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
||
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ। ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন পবিত্র ঈদ-ঊল ফিতর-২০২৬ ইং উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।উক্ত সভায় সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।এ সময়-সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মৃদুল কুমার দাস,একাডেমিক সুপার ভাইজার জসিম উদ্দিন,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত,সমাজসেবা কর্মকর্তা সাধন বল,কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ পলাশ শেখ,পৌর জামায়াতের সভাপতি আক্তার হোসেন দাড়িয়া, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস সহ অনেকে বক্তব্য রাখেন।অন্যদের মধ্যে উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা,থানা পুলিশ,ফায়ার সার্ভিস,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত