প্রিন্ট এর তারিখ : ১০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
গুয়ারেখা ইউনিয়নে আলোচনায় তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু
||
আনিছ মাহমুদ লিমন।মাদকমুক্ত,দখলমুক্ত ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মানুষের মাঝে ছুটে চলছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।এ তালিকায় যোগ্যতা, ব্যক্তিত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে স্থানীয় জনমতের আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু।ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় মার্জিত আচরণ,ভদ্রতা ও সহজ-সরল ব্যক্তিত্বের জন্য তিনি অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। মানুষের সঙ্গে দ্রুত হৃদ্যতা গড়ে তোলার বিশেষ গুণ থাকায় অনেকের কাছেই তিনি হয়ে উঠেছেন আপনজন।চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে মাসুম বিল্লাহ বাবু ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন।তার প্রধান লক্ষ্য একটি মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত ডিজিটাল গুয়ারেখা ইউনিয়ন গড়ে তোলা।পাশাপাশি সমৃদ্ধি,সম্প্রীতি ও আধুনিক উন্নয়নের ভিত্তিতে একটি আদর্শ ইউনিয়ন গঠনের স্বপ্ন দেখছেন তিনি।স্থানীয়দের ভাষ্য উন্নয়নের স্বপ্ন দেখাতে এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি যেন অনেকটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো পুরো ইউনিয়নকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চান।সচেতন মহলের মতে ভোটাররা যদি লোভ-লালসার বাইরে থেকে নিজেদের সুচিন্তিত মতামত প্রয়োগ করেন,তবে গুয়ারেখা ইউনিয়ন পেতে পারে একজন স্মার্ট,সুদর্শন ও মার্জিত নেতৃত্বের প্রতীক-যিনি নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত