প্রিন্ট এর তারিখ : ১০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
ইরানে আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ ও মানববন্ধন
||
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের ঘৃণ্য আক্রমন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামেনীকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূর্চী পালন করা হয়েছে।আজ ৯ মার্চ সোমবার বেলা ১১ টায় উপজেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জয়পুরহাট-হিলি সড়কের তিনমাথা চত্তরে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। " যুদ্ধ নয়,শান্তি চাই" এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে দেড় ঘন্টা ব্যাপী চলা বিক্ষোভ ও মানববন্ধন বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, স্থানীয় এনজিও বন্ধন এর পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব,জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমিনুর ইসলাম,পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জা চৌধুরী,পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম।মানববন্ধনে বক্তারা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহু উভয়েই মানবতা বিরোধী ও গণহত্যাকারী।এই দুই ব্যক্তি আজ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন।তারা বলেন "আজকের দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নয়া হিটলারে আবির্ভূত হয়েছেন।জাতিসঙ্ঘ অকার্যকর হয়ে যুক্তরাষ্ট্রের তাবেদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন অমানবিক হামলার হাত থেকে কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না।কর্মসূচি থেকে অতি দ্রæত হামলা বন্ধ ঘোষণা করে সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহবান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত