প্রিন্ট এর তারিখ : ০৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
খলেয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
||
আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।খলেয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ হল রুমে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খলেয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ৷ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদৎ হোসেন ,খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম, খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খলেয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক রায়হান কবির, যুগ্ন আহবায়ক মোরশেদ আলী, যুগ্ন-আহবায়ক শ্রী গৌতম চন্দ্র,যুগ্ন আহবায়ক জামিল আহমেদ,যুগ্ন-আহবায়ক সোহাগ মিয়া,যুগ্ন আহবায়ক জান্নাতুল নাঈম,যুগ্ন-আহবায়ক জহুরুল হক ৯ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান (কামু ) ও যুবনেতা আয়নাল হক সহ অনেকে ৷অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খলেয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন মিয়া৷ ইফতার মাহফিলে খলেয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷ ছবি আছে
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত