প্রিন্ট এর তারিখ : ০৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬
ঢাকা ১৪ আসনে অন্তর্ভুক্ত ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের প্রত্যাশা,কাউন্সিলর পদে প্রার্থী রিজভী আহমেদ দীপ্ত
||
নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন রিজভী আহমেদ দীপ্ত।তিনি ১০ নং ওয়ার্ডের কৃতি সন্তান ও সকলের পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।রিজভী আহমেদ দীপ্ত আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের একজন সৈনিক হিসেবে পরিচিত।বিভিন্ন সময় আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা যায়। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা বর্তমানে দারুস সালাম থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।মেধাবী ও পরিশ্রমী এই ছাত্রনেতা তরুণ প্রজন্মের কাছে একজন অনুপ্রেরণার নাম। স্থানীয়দের সাথে নিয়মিত যোগাযোগ ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে ১০ নং ওয়ার্ডকে একটি আধুনিক,বাসযোগ্য ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।এলাকাবাসীর আশা,তরুণ এই নেতৃত্ব আগামী দিনে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত