প্রিন্ট এর তারিখ : ০৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
ঈদকে সামনে রেখে মহাসড়কে হাইওয়ে পুলিশের নজরদারি
||
আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুর - সৈয়দপুর মহাসড়কে গাড়ি তল্লাশি এবং চুরি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে দিন-রাত কাজ করতেছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ৷তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান বলেন ঈদে ঢাকা থেকে ঘরমুখি মানুষের নিরাপত্তা ও যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে রংপুর - সৈয়দপুর মহাসড়কে গুরুত্বপূর্ণ বাজার ও ফাঁকা জায়গাগুলোতে পুলিশের টহল ও কড়া নজরদাড়ি করা হয়েছে।(ওসি) বলেন ঢাকা থেকে যেসব গাড়ি যাত্রী নিয়ে রাতে আসতেছেন তাদের যেন কোন যাত্রী এবং গাড়ির মহাসড়কে বড় কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতেছেন হাইওয়ে থানার পুলিশ। যাত্রীরা যেন নিরাপত্তা বাড়ি পৌঁছেতে পারে ৷
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত