প্রিন্ট এর তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, আহবায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
||
নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। দেশের সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ,সমন্বয় ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সরকার ‘আইন- শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি’ গঠন করেছে।এ বিষয়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।সদস্য স্হানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরো যারা রয়েছেনঃ-প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে।কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য ও শিল্প বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন,শিল্প,বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়ছার কামাল,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম,মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ এ কমিটিকে সহায়তাকারী হিসাবে সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ থাকবেন।সরকার জানিয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত