প্রিন্ট এর তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
পাঁচ দিনের সফরে সিলেটে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
||
স্টাফ রিপোর্টার।আজ বৃহস্পতিবার বিকেলে বিমানযোগে তিনি সিলেটে পৌঁছে সিলেট জেলা বারের ইফতার মাহফিলে যোগ দিবেন। শুক্রবার সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে অংশ নিবেন তিনি।তৃতীয় দিন শনিবার নিজের সংসদীয় এলাকা সিলেট-৪ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে যোগ দিবেন আরিফুল হক চৌধুরী। পরের দিন রবিবার যাবেন মৌলভীবাজারে।সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করে দেখা করবেন বর্ণভী পীর মুফতি রশিদুর রহমান ফারুকের সাথে।৫ম দিন সোমবার সিলেটের জেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সাথে মত-বিনিময় করে বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন দুপুরে।মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত