প্রিন্ট এর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নতুন একনেক গঠন
||
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনঃ র্গঠন করা হয়েছে।৯ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গতকাল মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি মন্ত্রীপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।একনেকের অন্য সদস্যরা হলো অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী,স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান,শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরআইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান,স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত