প্রিন্ট এর তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।আজ রবিবার ২২ শে ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে মীরহাজারীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। সাইফুল একটি মোটর যন্ত্রাংশের দোকানে কাজ করতেন।তিনিও একই এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে ধাক্কা খেলে লেগুনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত