প্রিন্ট এর তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগে ইমাম,মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে সরকার
||
বিশেষ প্রতিবেদন,দৈনিক নাসা নিউজ।নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।পবিত্র ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।গতকাল শনিবার ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ ইং,দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে তার উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান৷এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী জানান নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবসহ বিভিন্ন ধর্ম গুরুদের সম্মানী ভাতা প্রদান করা৷ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে৷ এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্ম-দিবস।নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন।অনেক পুরাতন কর্মজীবীদের সাথে কথা বলেছেন।সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত