প্রিন্ট এর তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
||
নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার ১৫ ই ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।অপর দিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান।গতকাল শনিবার ১৪ ই ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামের সাথে তারেক রহমানের সাক্ষাৎ করার বিষয়টি জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি।আগামী ১৭ ই ফেব্রুয়ারি সকালে নব-নির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রী সভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত