প্রিন্ট এর তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
রংপুর-৩ আসনের সর্বস্তরের মানুষদের জন্য কাজ করবঃ বেলাল
||
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ রংপুর- ০৩ আসনে জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় বলেন এই বিজয় আমার একার নয়, এটি রংপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের বিজয়। রংপুর-৩ আসনের সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দেওয়ার কারণে বিজয় লাভ করেছি।আপনাদেরকে পাশে নিয়েই আমি এলাকার উন্নয়নের পাশাপাশি ইসলামের খেদমত করে বাকি জীবন টুকু অতিবাহিত করতে চাই। রংপুরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।এমপি মাহবুবুর রহমান বেলাল আরও বলেন, রংপুর-৩ এর উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। দলমত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করাই হবে আমার অঙ্গীকার।তিনি বলেন আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি।যারা দেননি তাদেরও এমপি এখানে আলাদা করে দেখার কোন সুযোগ নেই।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন এমন কোনো কাজ করা যাবে না, যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয় মানুষ কষ্ট পায়। রংপুর-০৩ আসনের মানুষদের সুখে-দুঃখে তাদের পাশে সবসময় থাকবো।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত