প্রিন্ট এর তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ইসি
||
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রের ৪শ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।তবে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন কি না এ বিষয়ে এখনও কোন স্পষ্ট নির্দেশনা দেয়নি ইসি।আজ সোমবার ৯ ই ফেব্রুয়ারি ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন ভোট কেন্দ্রের ৪শ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।তবে এখনো এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়নি।সিদ্ধান্ত হলে জানানো হবে।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ জানিয়েছেন আগামী ১২ ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন।এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে।বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় জামায়াত,এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত