প্রিন্ট এর তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার
||
বুলবুল আহমেদ,নবীগঞ্জ,হবিগঞ্জ। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ ই ফেব্রুয়ারী গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর ও লিটন এর বাসায় অভিযান পরিচালনা করে তাদের বাসায় তল্লাসি চালিয়ে ১৩৩ পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃত আসামিরা হলো নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ননের দেবপাড়া গ্রামের শফিকুল মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া (৪৫), কান্দিগাও গ্রামের আমজাদ উল্লার পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৩৫),একই গ্রামের ইয়াবা ব্যবসায়ী মোঃ বদরুল ইসলাম (৩০) ও ইয়াবা ব্যবসায়ী মোঃ রয়েল মিয়া (৩৫)।আটককৃত আসামিদের ইয়াবা ট্যাবলেটসহ ৪ ব্যবসায়ীকে নবিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত