প্রিন্ট এর তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌ-বাহিনী কন্টিনজেন্ট ও পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
||
তুষার কান্তি হাওলাদার,পাথরঘাটা,বরগুনা। গতকাল ৩ রা ফেব্রুয়ারী ৭ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে পাথরঘাটা পৌরসভার ০২ নং ওয়ার্ডয়স্থ পশু হাসপাতালের সামনের মৃত শাহজাহান ফরাজীর বাসা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী অন্তর (বয়স-২৫,পিতাঃ ইউসুফ আলী,মাতাঃ তাসলিমা,সাংঃ পাথরঘাটা কলেজ রোড ফরেস্ট অফিসের সামনে,০৮ নং ওয়ার্ড, থানাঃ পাথরঘাটা,জেলাঃ বরগুন), ১'জন কে আটক করা হয়।আটককালে তার বাড়ি থেকে ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত সামগ্রী সমূহ ইয়াবা-০৮ পিস ইয়াবা সেবনের সরঞ্জামাদি,মাদক ব্যবসায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল- ০১ টি।উল্লেখ্য উক্ত মাদক ব্যবসায়ীর নামে পাথরঘাটা থানায় একাধিক ০৬ টি মাদক মামলা রয়েছে।তিনি এলাকায় মাদকের গডফাদার/কারবারি হিসেবে পরিচিত বলে জানা যায়।আটকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ১০ ঘটিকায় পাথরঘাটা থানায় হস্তান্তর হয়। স্থানীয় থানা কর্তৃক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।অতঃপর অভিযান কার্যক্রম শেষে ১০:৩০ ঘটিকায় সেকশন কন্টিনজেন্টে প্রত্যাবর্তন করেন।নৌ গোয়েন্দা নজরদারির তৎপরতায় উক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।এই অভিযানের ফলে নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে বলে মানে করে সাধারন মানুষ।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত