প্রিন্ট এর তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গোলখালী ইউনিয়নে পথযাত্রা
||
মোঃ নাসির উদ্দিন,গলাচিপা পটুয়াখালী।পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক গলাচিপা উপজেলার দশমিনা–গলাচিপা এলাকায় গণসংযোগ ও পথ যাত্রায় অংশগ্রহণ করেছেন।সম্প্রতি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে অনুষ্ঠিত এ পথযাত্রায় তার সাথে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোঃ মোসারেফ হোসেন কানু মাতুব্বর এবং গোলখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহতাব মৃধা।এ সময় আরও উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন যুব আন্দোলনের যুগ্ম-আহবায়ক হাফেজ মোঃ সাইদুল ইসলাম, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ ইলিয়াসসহ ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পথযাত্রাকালে নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন এবং সাধারণ মানুষের সাথে মত-বিনিময় করেন। তারা ন্যায়ভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত