প্রিন্ট এর তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫
টঙ্গীর বিশ্ব জোড় ইজতেমার ৩য় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী পুরানদের জোড় ইজতেমার ৩য় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।মৃতদের একজন সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আবুল আসাদ বাদল (৬২)।গতকাল শনিবার ২৯ শে নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অন্যজন সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার বাসিন্দা মইনউদ্দিন (১০০)। আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে তিনি ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান জানাজা শেষে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।এ নিয়ে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় মোট ৫ জন মুসল্লির মৃত্যু হলো।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত