মোঃ রুবেল ইসলাম,তারাগন্জ,রংপুর।
প্রায় সাড়ে তিন মাস ধরে পলাতক থাকার পর র্যাবের জালে ধরা পড়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলার বহুল আলোচিত ইলেকট্রিক মিস্ত্রি মঞ্জুরুল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মহাব্বত আলী (৩১)।র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)'র তথ্য অনুযায়ী ঢাকার সাভার এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।গত ফেব্রুয়ারিতে নিখোঁজ হওয়ার দুই দিন পর আলু ক্ষেতের মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল মঞ্জুরুলের মরদেহ,যা পুরো এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওনা টাকার বিরোধকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।অভিযোগ রয়েছে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গোপন করতে আলু ক্ষেতে পুঁতে রাখা হয় এবং নিহতের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।দীর্ঘ তদন্ত,গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র্যাব।এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা-হত্যাকাণ্ডে জড়িত সকলের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচার।
.png)
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন